প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫
পয়শা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৫ ব্যাচের পুনর্মিলন অনুষ্ঠিত
তাজুল ইসলাম রাকিব
গতকাল বৃহস্পতিবার লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে পূনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩০ বছর পর প্রিয় শিক্ষাঙ্গনে একত্রিত হয়ে স্মৃতিচারণ, কুশল বিনিময় ও আনন্দ উৎসবে মেতে ওঠেন ব্যাচের সদস্যরা।
পূনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা ছাড়াও বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য, শিক্ষকদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
৯৫ ব্যাচের আহবায়ক জাহাঙ্গীর হোসেন শিমুল সারেংয়ের সভাপতিত্বে ও সদস্য মো. মজনু মির্জার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পয়শা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এমদাদ খানের পুত্র মো. মাসুদ খান, প্রতিষ্ঠাতা ইউনুস খান মাইজভান্ডারীর পুত্র আব্দুর রহিম শেখ ,প্রতিষ্ঠাতা আব্দুল কাদের শেখের ছেলে আসাদুজ্জামান সুমন, প্রতিষ্ঠাতা আব্দুস ছামাদ মোল্লার পুত্র মো. সোলায়মান মোল্লা। এ ছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল জব্বার খান, মো. মিল্টন হাওলাদার, মো. কুরবান আলী, ইয়াসমিন আক্তার, বিনা আক্তার, তাহামিন আক্তার দীপা, মাহমুদা আক্তার চম্পা, শাহানা আক্তার নার্গিস, মো মাহিম হোসেন খান প্রমুখ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত