মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা বলেছেন, আওয়ামীলীগের আমলে সীমাহীন দুর্নীতি হয়েছে। আওয়ামীলীগের একটি পরিবারের ৩৬ জন এমপি ছিলো। তারা এখন ভারতবর্ষে আশ্রয় নিয়েছে। আওয়ামীলীগের উন্থান হয়েছিলো, আবারো পতনও হয়েছে। কাজেই আমরা যেনো শুধরাই। তারপর কি হয় বলা যাবে না। নিদক্ষন নির্ধারন না হলে বলতে পারবো-কবে নির্বাচন হবে। তবে আগামী ফেব্রæয়ারীতেই নির্বাচন হওয়া উচিত। গতকাল শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখনও পর্যন্ত মুন্সীগঞ্জের কোনো পরিবর্তন হয়নি। কিছু উন্নয়ন হয়ে থাকলেও বিএনপির আমলের হয়েছে। এবার বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন করবো। কিছুটা উন্নয়ন হওয়ার উচিত ছিলো। নিরপেক্ষ থেকে আমি উন্নয়ন করতো চেষ্টা করবো। আমার রাজনীতিতে আসাটা দুর্ঘটনার মতো ছিলো। জনগন আমাকে চাচ্ছে। মুন্সীগঞ্জ জেলাকে একটা পর্যায়ে নিতে চেষ্টা করবো। আমি নির্বাচন ধানের শীষ প্রতীকেই করবো।
এসময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, শহীদুল ইসলাম কমিশনার, মেজর (অব:) মাসুদুর রহমান কাইয়ুম, হাবিবুর রহমান অপু চাকলাদার, সেলিনা আক্তার বীনা, পাপিয়া ইসলাম, জেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান দেওয়ান, জেলা মহিলা দলের সদস্য সচিব বিউটি আক্তার তিষা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম, কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম তুহীন, সাধারণ সম্পাদক বাদল পাঠান প্রমুখ।#