প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থী আলী নেওয়াজ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন এনসিপির মূল লক্ষ্য
সিরাজদীখান প্রতিনিধি
এনসিপির লক্ষ্য হলো শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক সেবার উন্নয়ন, যাতে প্রতিটি মানুষ নিজের জীবনে প্রগতির সুফল অনুভব করতে পারে। শুক্রবার বিকেলে সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজারে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়কালে উপরোক্ত কথা বলেন মুন্সীগঞ্জ-১ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও সিরাজদীখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেল গণসংযোগ করেন আলী নেওয়াজ। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা শুনেন এবং নিজের নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। গণসংযোগের সময় তিনি নানা বয়সী মানুষের সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এনসিপির এই প্রার্থী বলেন, জনগণই আমাদের নেতৃত্বের মূল ভিত্তি, তাই তাদের মতামত ও পরামর্শ আমাদের পরিকল্পনায় সর্বোচ্চ প্রাধান্য পাবে। তাই আমি মাঠে নেমে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছি, তাদের আশা ও প্রত্যাশা বুঝছি, এবং সেই অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।
উল্লেখ্য, জুলাই আন্দোলন থেকে গড়ে ওঠা আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র মুন্সীগঞ্জ ১ আসনের প্রার্থী আলী নেওয়াজ ইতোমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং সমর্থন আদায়ে মাঠে আরও সক্রিয় হয়ে উঠেছেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত