প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন দোয়া ও সভা আয়োজন করে।
রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আফজাল খান, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জেআই চৌধুরী লিটন এবং রাজানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল খান।
রাজানগর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ মোল্লা ও মাহমুদুল হাসান, রাজানগর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী ইমদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাকির ঢালী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান, ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির হোসেন, রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক রিয়ান খান, মো. আইয়ুব আলী, মো. আক্তার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফুলহার জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন আহমেদ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত