পুলিশ প্রশাসনকে জানিয়ে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির চুড়ান্ত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন নির্বাচনি কর্মকাণ্ড চালাচ্ছেন। দলের একটি বৃহৎ অংশ মনোনয়ন বঞ্চিত এক বিএনপি নেতার পক্ষ নিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কা থাকায় তিনি নির্বাচনি এলাকার যেখানেই যাচ্ছেন, যাওয়ার আগে তা রিটার্নিং অফিসার ও পুলিশ প্রশাসনকে লিখিত ভাবে জানিয়ে তারপর তিনি তার গন্তব্যে যাচ্ছেন। শুক্রবার দুপুরে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে আয়োজিত "মিট দ্যা প্রেস' এ প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথা বলেন।
বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, ধানের শীষ প্রতীক আমার কাছে একটি আমানত। সেই প্রতীক নিয়ে
নির্বাচনে অংশ নিয়ে কামরুজ্জামান রতন বিজয়ী হলে নির্বাচনি এলাকার মানুষের জন্য সেবামূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তার পরিবারের সদস্যরা( পুত্র, পুত্রবধূ, কন্যা, জামাতা)। পুত্রবধূ মাহফুজা রহমান বলেন, তার শ্বশুর নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নের দায়িত্ব পেলে তিনি
নারী অধিকার ও ক্ষমতায়ন নিয়ে কাজ করবেন। এছাড়া জেলা ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তথ্যের মাধ্যমে প্রশিক্ষিত জনবল তৈরিসহ বিভিন্ন সমন্বিত উদ্যোগের বিষয়ে পরিকল্পনা কথা জানান পরিবারের সদস্যরা।
বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন এ সময় জেলার কৃষি-অবকাঠামো উন্নয়ন সহ অন্যান্য সমস্যা-সংকট উত্তরনে পরিকল্পনা কথা তুলে ধরেন। মুন্সীগঞ্জ-৩ আসনকে শান্তিপ্রিয় একটি নির্বাচনি এলাকা গড়ে তুলতে পরিকল্পিত ভাবে সকলকে নিয়ে তা বাস্তবায়নে কাজ করে যাবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, রাব্বী হোসেনসগ প্রমুখ নেতৃবৃন্দ।