প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
সিরাজদীখানে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. হৃদয় শেখ (২৫)। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজদীখান বাজার সংলগ্ন কাঠপট্টি ব্রিজের সামনে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। হৃদয় উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের মো. আবু সাঈদ শেখের ছেলে।
এ বিষয়ে সিরাজদীখান থানার ওসি আব্দুল হান্নান বলেন, মাদকদ্রব্য সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত