প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনায় দোয়ায় অংশ নিলেন মীর সরফত আলী সপু
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের মক্কীনগর এলাকায় অবস্থিত জামি'আ আশরাফিয়া হালীমিয়া আবেদিয়া মাদরাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে তিনি জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং তারেক রহমানের নিরাপদ ও সফল স্বদেশ প্রত্যাবর্তন কামনায় আয়োজিত দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় দোয়া পরিচালনা করেন খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। দোয়া মাহফিলে মক্কীনগর, কদমপুর, আব্দুল্লাহপুরসহ দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দোয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত