মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় নির্বাচনী পোস্টার–ফেস্টুন অপসারণ করেছে
উপজেলা প্রশাসন। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
উপজেলার রশুনিয়া, বাসাইল ও কেয়াইন ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও
জনবহুল এলাকায় স্থাপিত পোস্টার–ফেস্টুন অপসারণ করেন নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী।
এ সময় নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড
অপসারণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রার্থীদের দ্রুত সময়ের
মধ্যে অবৈধভাবে স্থাপিত সব ধরনের নির্বাচনী প্রচারণা সামগ্রী নিজ উদ্যোগে
অপসারণের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী বলেন, আসন্ন নির্বাচনকে সামনে
রেখে আচরণবিধি লঙ্ঘন রোধ, সড়ক ও জনস্থান দখলমুক্ত রাখা এবং সুষ্ঠু
নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে