ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ- ৩ (সদর-গজারিয়া ) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী শ.ম কামাল হোসেন। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিপিবির সাবেক সভাপতি কমরেড হামিদা খাতুন, কমরেড আলী নাসিম, কমরেড নাসিরুদ্দিন নাসু, কমরেড নাজমা আক্তার ময়না, মাহমুদুল হাসান নীরব, ফারুক আহমেদ ঢালী, আনোয়ার হোসেন, আ: আজিজ, সাইফুল ইসলাম প্রমুখ।#