প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫
সিরাজদীখানে নির্বাচনী পোস্টার–ফেস্টুন অপসারণ
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নির্বাচনী পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টার পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান হাবীব।
অভিযানের সময় নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত অবৈধ পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রার্থীদের সতর্ক করা হয়েছে, যে তারা নিজ উদ্যোগে অবৈধভাবে স্থাপিত সব ধরনের নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণ করবেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান হাবীব জানান, আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আচরণবিধি লঙ্ঘন রোধ এবং সড়ক ও জনস্থান দখলমুক্ত রাখা এই অভিযান পরিচালনার মূল উদ্দেশ্য। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত