প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫
মুন্সীগঞ্জে সফটভার্স আইটিতে কম্পিউটার প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠান
জিতু রায়
মুন্সীগঞ্জে সফটভার্স আইটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে সফলভাবে কোর্স সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীত পাশে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৫ ব্যাচ থেকে ২৫ ব্যাচের মোট একশো ১০ জন শিক্ষার্থীকে এই সনদ প্রদান করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরো ৬০ শিক্ষার্থী ফ্রি হার্ডওয়্যার ওয়ার্কশপে অংশ নেওয়ায় সনদ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. সাজেদুল আল মামুন, মুন্সীগঞ্জ কলেজের প্রভাষক মো. আবুল হাসান সরদার, সরকারি হরগঙ্গা কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম মিশু এবং সফট বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম শাওন।
অতিথিরা শিক্ষার্থীদের অর্জনের প্রশংসা করে তাদের ভবিষ্যতে আরও দক্ষতা অর্জনে উৎসাহিত করার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। সনদ প্রদান অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও প্রেরণা জাগিয়ে তোলে।
সফটভার্স আইটি জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত