প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লৌহজংয়ে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা
তাজুল ইসলাম রাকিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে উপজেলায় অবস্থিত মসজিদের ইমামদের নিয়ে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি। ভোটাররা যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম। তিনি গণভোটের গুরুত্ব, ভোট প্রদানের নিয়মাবলি এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. উজ্জ্বল মুন্সী এবং সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল। বক্তারা ভোটারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তি এড়িয়ে সঠিক তথ্য জানার পরামর্শ দেন।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এমন সচেতনতামূলক আয়োজনকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত