প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গজারিয়ায় শোক সভা ও দোয়া মাহফিল.
জুয়েল দেওয়ান, গজারিয়া
গণতন্ত্রের মানবকন্যা, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে গজারিয়া ইউনিয়নের লঞ্চঘাট বাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজা আলমের সভাপতিত্বে শোক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গজারিয়া ইউপি চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আহসান উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন, ইসহাক আলী, মাসুদ ফারুক, রফিকুল ইসলাম মাসুম, জেলা কৃষক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব মুজাম্মেল হক মুন্না, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আমিন সরকার, জেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুর রহমান জামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাজির সিকদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন, উপজেলা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
শোক সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন আপোষহীন ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্ব, সাহসিকতা ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারে তার সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত