গতকাল শুক্রবার সকালে মুন্সীগঞ্জ পৌর জামায়াতের কর্মী সম্মেলন করা হয়েছে। সকার ৯ টার দিকে শহরের পিটিআই মোড়ের পৌর মার্কেটে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ কর্মী করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলার আমির মাওলানা আ জ ম রুহুল কুদ্দুস, মুন্সীগঞ্জ পৌরসভা জামায়াতের আমির মাওলানা এইচএম বায়েজীদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির হাফেজ কাজি মজিবুল্লাহ, মুন্সীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি মো. উজ্জ্বল হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. আব্দুল মবিন, মুন্সীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মহসিন মুন্সি, ৪ নং ওয়ার্ড জাময়াতের সভাপতি মো. আবু সাঈদ, ৭ নং ওয়ার্ড জাময়াতের সভাপতি মো. হারুন-অর-রশিদ প্রমুখ।#