প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
সিরাজদীখানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. রিপন হোসেন (৫৩) গোড়াপীপাড়া গ্রামের মৃত মো.হোসেন শেখের ছেলে এবং শুভ খান (৩৫) ফুরশাইল গ্রামের মৃত সিহাব উদ্দিন খানের ছেলে।
সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত