নতুন বর্ষকে স্বাগত জানিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা মাওয়া হাইওয়ের নিমতলা বাজার এলাকায় অবস্থিত জামিয়া মুহাম্মাদিয়া বিক্রমপুর (নিমতলা মাদ্রাসা) এর নূরানী মক্তবের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ৮টায় মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার নিজ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৪০ জন শিক্ষার্থীর হাতে নতুন ব্যাগ, বই, খাতা, স্লেট, পেন্সিল, রাবার ও শার্পনার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে অত্র জামিয়ার মুহতারাম মুহতামিম হাফেজ মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরী সাহেব বলেন, নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষার পথে এগিয়ে নিতে এ ধরনের ক্ষুদ্র উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি এ মহতী কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাসান মাহমুদ সাহেব, মাওলানা আমানুল্লাহ সাহেব, মাওলানা নোমান আহমাদ সাহেবসহ জামিয়ার অন্যান্য ওস্তাদবৃন্দ।