প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
সিরাজদীখানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ যুবক গ্রেফতার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা সহ আরমান সরদার (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার আরমান সরদার রশুনিয়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামের নাদিম সরদারের ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত