প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জ-১ আসনে শত কোটি টাকার সম্পদ বিএনপি প্রার্থীর, বার্ষিক আয় ২ কোটি ২৩ লাখ টাকা
বিশেষ প্রতিনিধি
শত কোটি টাকার বেশি সম্পদের মালিক মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা নিয়ে গঠিত) বিএনপির প্রার্থী ও আল মুসলিম গ্রুপের কর্ণধার শেখ মো. আব্দল্লাহ। মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়ন পত্রের হলফনামায় ব্যবসা খাতে তার বার্ষিক আয় দুই কোটি ২৩ লাখ টাকা উল্লেখ করেছেন। হলফনামায় ব্যক্তিগত তথ্য, আয়-ব্যয়, অস্থাবর ও স্থাবর সম্পদ এবং ব্যাংক ঋণের বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, তাঁর বিরুদ্ধে ৬টি ফৌজদারি মামলা রয়েছে। এছাড়া ২টি ফৌজদারি মামলায় তাকে খালাস প্রদান করা হয়েছে এবং ১টি মামলায় অব্যাহতি দেওয়া হয়েছে।
ব্যবসা খাতে তার বার্ষিক আয় দুই কোটি ২৩ লাখ টাকা। তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় দেখানো হয়েছে ৯৫ লাখ ৯৪ হাজার ২০৮ টাকা। নগদ রয়েছে ৪ লাখ ৫২ হাজার ২১৫ টাকা। তার স্ত্রীর নামে নগদ অর্থ রয়েছে ১৭ লাখ ৪৪ হাজার ২৬৭ টাকা এবং নির্ভরশীলদের নামে রয়েছে ২৫ লাখ ৮৯ হাজার ৪৬৬ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ৪৪ লাখ ৬৮ হাজার ৯৩৮ টাকা। স্ত্রীর নামে ব্যাংক আমানতের পরিমাণ ২ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার ৪৯৩ টাকা এবং নির্ভরশীলদের নামে রয়েছে ২৫ লাখ ৪৯ হাজার ৬৮১ টাকা।
শেয়ার ও সঞ্চয় খাতে মো.আব্দুুল্লাহর মালিকানাধীন ৬ লাখ ২৩ হাজার ৪৫০টি শেয়ারের মূল্য দেখানো হয়েছে ৬ কোটি ২৩ লাখ ৪৫ হাজার টাকা। তার স্ত্রীর নামে থাকা ১ লাখ ৮ হাজার ৫৫০টি শেয়ারের মল্য ৯৩ লাখ ৭০ হাজার টাকা। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে তার নামে রয়েছে ২১ লাখ ৫০ হাজার ৬৮৩ টাকা। স্ত্রীর নামে রয়েছে ১ কোটি ২ লাখ ২৭ হাজার ৫৯৬ টাকা এবং নির্ভরশীলদের নামে রয়েছে ১ কোটি ৫ লাখ ১৬ হাজার ৬৯০ টাকা। অলংকার ও মল্যবান সামগ্রীর হিসাবেও উল্লেখযোগ্য অঙ্কের সম্পদের তথ্য রয়েছে। হলফনামা অনযায়ী শেখ মো.আব্দুল্লাহর কাছে রয়েছে ১৩০ ভরি স্বর্ণ, যার মল্য ১ কোটি ৪ লাখ ১৮ হাজার ৭০০ টাকা।
এছাড়া তার কাছে ১৯ দশমিক ৪৪ ভরি ডায়মন্ড রয়েছে। তার স্ত্রীর নামে রয়েছে ৬৫ ভরি স্বর্ণ, যার মল্য ৬৬ লাখ ১১ হাজার টাকা এবং ১৬ দশমিক ৬৮ ভরি ডায়মন্ড।
ইলেকট্রনিক সামগ্রীর মধ্যে মো. আব্দল্লাহর মালিকানায় রয়েছে ২৫টি ইলেকট্রনিক পণ্য, যার মল্য ২২ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ৯টি ইলেকট্রনিক পণ্য, যার মল্য আড়াই লাখ টাকা। এছাড়া আসবাবপত্র রয়েছে ১৫টি এবং স্ত্রীর নামে রয়েছে ৫টি। তার কাছে লাইসেন্সক ত একটি শর্টগান ও একটি পিস্তল রয়েছে। উত্তরাধিকার সত্রে ও বিদেশি রেমিটেন্স থেকে তার প্রাপ্তি ৫০ লাখ টাকা। তার স্ত্রীর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির মূল্য দেখানো হয়েছে ১৫ লাখ টাকা।
অস্থাবর সম্পদের হিসেবে মো. আব্দল্লাহর অস্থাবর সম্পদের পরিমাণ ৯ কোটি ৩৩ লাখ ২২ হাজার ৭৭৭ টাকা। তার স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ ৭ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ৪২৪ টাকা এবং নির্ভরশীলদের অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৫৬ লাখ ৫৫ হাজার ৮৩৭
টাকা। স্থাবর সম্পদের মধ্যে মো. আব্দল্লাহর নামে রয়েছে ১১৬ দশমিক ৯০ শতাংশ অকষি জমি, যার মূল্য ৬ কোটি ৫৬ লাখ ৫ হাজার ৪৭৫ টাকা। এছাড়া তার নামে চারটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মূল্য ২৮ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৬০১ টাকা। রাজউকের একটি প্লট রয়েছে- মল্য দেখানো হয়েছে ৬ লাখ ৭০ হাজার ২০০ টাকা। তার মোট স্থাবর সম্পদের অর্জনকালীন মল্য ৩৪ কোটি ৭২ লাখ ৩২ হাজার ২৭৬ টাকা। হলফনামা অনুযায়ী তার মালিকানাধীন আল মুসলিম গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানের নামে ব্যাংক ঋণের পরিমাণ দেখানো হয়েছে এক হাজার একশ চৌদ্দ কোটি ছয় লাখ বাহাত্তর হাজার পাচশত নব্বই টাকা ২৫ পয়সা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত