মুন্সীগঞ্জের সদরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা মিলাদ মাহফিল করা হয়েছে। এছাড়া মুন্সীগঞ্জের ৫ বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হাই রোগমুক্তি কামনা ও আধারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. রহমত আলী রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়।
গতকাল রোববার দুপুরে সদর উপজেলা চরাঞ্চলে আধারা গ্রামবাসীর আয়োজনে এ মিলাদ মাহফিল হয়। এ সময় উপস্থিত ছিলেন আধারা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মমিন আলি মেম্বার, মো. লিটন মোল্লা, সৈয়দ দেওয়ান, মো. মজিবুর বেপারী, মো. সেলিম বেপারী, নিজাম মিজি।
মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ আয়োজন করেন জেলা যুবদলের সদস্য ও সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. বাবুল হোসেন, যুবদল নেতা দেলোয়ার হোসেন বেপারী, মো. বদু মাঝি, মো. মনজিল বেপারী, মো. পারভেজ হোসেন দেওয়ান, মো. মহিউদ্দিন বেপারী, মুক্তার হোসেন পাইক, আলমগীর হোসেন মিজি, ওয়ার্ড ছাত্রদল নেতা মো. ফরহাদ বেপারী, মো. রুসাদ বেপারী, মো. জিদান, রোহান বেপারী প্রমুখ। পরে আড়াই হাজার নারী-পুরুষ ও কিশোরদের মাঝে তোবারক হিসেবে খিচুরি বিতরণ করা হয়।#