প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
সিরাজদীখানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ আশিক (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের চৌরাস্তা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আশিক (২১) মালখানগর ইউনিয়নের মালখানগর গ্রামের দীন ইসলাম মিয়ার ছেলে।
এ বিষয়ে সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশিক (২১) নামে এক যুবককে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত