প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
গজারিয়ায় পুলিশের তদন্ত কেন্দ্র, ক্যাম্প ও ভোটকেন্দ্র পরিদর্শন নির্বাচনে জেলা পুলিশের নিরপেক্ষতা অব্যাহত থাকবে- পুলিশ সুপার
বিশেষ প্রতিবেদক
নির্বাচনে জেলা পুলিশের নিরপেক্ষতা অব্যাহত থাকবে- পুলিশ সুপার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পুলিশ তদন্ত কেন্দ্র, অস্থায়ী পুলিশ ক্যাম্প ও ভোটকেন্দ্র পরিদর্শনকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ পরিবেশ অব্যাহত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে সমন্বয়ের ভিত্তিতে স্বচ্ছতা, পেশাদারিত্ব ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। জেলা পুলিশের এই নিরপেক্ষতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম।
গতকাল মঙ্গলবার গজারিয়া থানাধীন গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্র ও গুয়াগাছিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম।
পরিদর্শনকালে পুলিশ সুপার অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময় করেন এবং সকল বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি সকলকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা, সততা, দৃঢ়তা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া ফোর্সের যেকোন সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন পুলিশ সুপার।
পরবর্তীতে দুর্গম গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার।
এই সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) মো: ফিরোজ কবির, সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট আরেফিন, ওসি গজারিয়া থানা, ইনচার্জ গজারিয়া নৌ ফাঁড়িসহ বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট সদস্যবৃন্দ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত