প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
মুন্সিগঞ্জ প্রতিনিধি
জাতীয় ছাত্রশক্তির মুন্সিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৫জানুয়ারি) কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মুহাম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৮এ কমিটি ঘোষনা করা হয়।
অনুমোদিত কমিটিতে শিশির হাসান আহ্বায়ক ও নোমান আল মাহমুদকে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ, নিরব মীর অরলিন, তুহিন আহমেদ, এরফান আহমেদ, আমিনুল ইসলাম সিয়াম, মোঃ শামীম, মোহাম্মদ সিয়াম খান, মিঠুন ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, শহিদুল তালুকদার, রিয়াদ হোসেন ।
সিনিয়র যুগ্ম সদস্য সদস্য সচিব তৌহিদুল ইসলাম নয়ন, যুগ্ম সদস্য সচিব, মোঃ কামরুজ্জামান তুহিন, জিহাদ হোসেন সরকার, মাহমুদ আলম পরশ, ফয়সাল আহমেদ, আশরাফুল ইসলাম অভি, মোহাম্মদ ইস্রাফিল, সাকিব হাসান, অরণ্য হুসাইন রাইফি, মারুফ বেপারী, রাব্বি খান। মুখ্য সংগঠক, রাতুল হাসান শান্ত। সংগঠক: তৌহিদ আহমেদ, সিনথিয়া মিম, শাহরিয়ার আলম, সাইফুল ইসলাম রোমান, নিফাজ তাবাসসুম সুজনা, জিহাদ হোসেন, রাতুল হাসান, এ আর সাব্বির, হাসিবুর রহমান।
সদস্য: মারুফ শেখ, ওসমান গনি সাজ্জাদ, সিদ্ধান্ত সরকার, ফাহাদ হাসান, কাজী সাফওয়ান, আব্দুল্লাহ আদিব, মুরাদ ঢালী, জুবায়ের, মো: দ্বীন ইসলাম, সাব্বির দেওয়ান, নাফিস আহমেদ নিশু, মোঃ রাফি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক বছরের জন্য এ কমিটি কার্যকর থাকবে।
এদিকে সংশ্লিষ্টরা জানায়, নবগঠিত কমিটি মুন্সিগঞ্জ জেলায় শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক ছাত্ররাজনীতি ও প্রগতিশীল আন্দোলন জোরদারে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা।