প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬
গজারিয়ায় পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ যুবক আটক.
জুয়েল দেওয়ান,গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় থানা পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ আলম দেওয়ান (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। আটকৃত আলম দেওয়ান উল্লেখিত ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের আব্দুল বারেক দেওয়ানের ছেলে।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলম দেওয়ান ও রাজু মিয়া নামে দুই ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। অভিযান চলাকালে আলম দেওয়ানকে আটক করা হলেও কৌশলে রাজু মিয়া পালিয়ে যায়।
তিনি আরো জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত