মুন্সীগঞ্জ শহরের চর-কিশোরগঞ্জ (মোল্লাচর) এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে শহরের চর- কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, দিনমজুর ও ছিন্নমূল মানুষের মাঝে মোল্লাচর এলাকার শুভাকাঙ্ক্ষীদের আয়োজনে কম্বল বিতরণ করা হয়।
তোফাজ্জল হোসেন শিহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহরের পৌর কাউন্সিলর সাবেক শফিকুল হাসান তুষার। বিশেষ অতিথি ছিলেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ওয়ার্ড যুবদল সভাপতি সিরাজ পাঠান, চর কিশোরগঞ্জ পঞ্চায়েত কমিটির সদস্য আলমগীর, বাবুল হোসেন।
এসময় বক্তৃতারা বলেন, শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। শীত মৌসুমে দরিদ্র মানুষ যেন কষ্ট না পায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।