প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির প্রার্থী রতন নিজেই মোনাজাত নিয়ে করলেন দোয়া
কাজী দীপু
সদরের দক্ষিণ চরমশুরা এলাকায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন নিজেই মোনাজাত নিয়ে দোয়া প্রার্থনা করলেন। চরকেওয়ার ইউনিনয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ চরমশুরা এলাকার বালুর মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন।
দোয়া মাহফিলে এ সময় বিএনপি প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আহম্মেদ, সাবেক ভিপি রফিকুল ইসলাম মাসুম, চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মিজি, বিএনপি নেতা জাহাঙ্গীর ফকির, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সামছুল হক সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি মাহাবুবুর রহমান ফারুক মিজি, বীর মুক্তিযোদ্ধা ময়ীদ হোসেন, শাহজালাল বেপারী, হাজী বিল্লাল হোসেন, সাহেব আলী মিজি প্রমুখ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত