প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬
সিরাজদীখানে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গেলো বুধবার রাত ৮টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের মধ্য চম্পকদী মসজিদ সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে ফ্রান্স তেতুলতলা ২-০ সেটে কাঁঠালতলী গ্রিন সিটিকে পরাজিত করে বিজয়ী হয়। এর আগে বিকেলে বিভিন্ন গ্রামীণ খেলাও অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. রুহুল আমিন শেখ, সিরাজদীখান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আমিন শেখ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমু সরদার।
ক্রীড়া অনুরাগী ডা. জাহাঙ্গীর হাওলাদারের সভাপতিত্বে এবং মুন্সীগঞ্জ জেলা জিয়া সাইবার ফোরামের সাধারণ সম্পাদক মো. রাসেল দেওয়ানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মো. জাহিদ হাসান উজ্জ্বল, সদস্য ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. আলী আক্কাছ শেখ, বিএনপি নেতা মো. রুহুল শেখ, জৈনসার ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আদিল প্রমুখ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত