প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জে নেট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড!
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার এলাকার মালিপাথরে একটি সেমিপাকা নেটের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় ব্যবসায়ী দুলাল বেপারীর মালিকানাধীন নেটের ফ্যাক্টরিতে আগুন লাগে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপনে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ও কমলাঘাট ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে সেমিপাকা ঘরে রক্ষিত নেট, মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে আর্থিক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে বিষয়টি তদন্ত করা হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত