প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার নিরপেক্ষতার সাথে জেলাবাসীর নিরাপত্তা প্রদান করা হবে
আবু সাঈদ দেওয়ান সৌরভ
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেছেন, নিরপেক্ষতা, সততা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে জেলার সকল নাগরিকের নিরাপত্তা প্রদান করতে বদ্ধ পরিকর জেলা পুলিশ। এ সময় তিনি ট্রাফিক ব্যবস্থাপনা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ অব্যাহত রাখতে জেলা পুলিশের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে
জেলা আইন-শৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের
অনুষ্ঠিত সভায় উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির
সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম জেলার আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় তিনি বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিটির উপস্থিত সদস্য বৃন্দের পাশাপাশি জেলার সকল নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত