প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যান সভা
আবু সাঈদ দেওয়ান সৌরভ
"মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) পুলিশ লাইনস্ শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। কল্যাণ সভায় ডিসেম্বর-২০২৫ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় তার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব কামরান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) জনাব মো. আনিসুর রহমান মহোদয়সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত