মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকাররি রাস্তা দখল করে দেয়াল নির্মানের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে উপজেলার বাঘড়া এলাকার বাসুদেব মন্দির সংলগ্ন সরকারি রেকর্ডীয় রাস্তাটির উপর দেয়াল নির্মাণ শুরু করে ওই এলাকার সিরাজুল ইসলাম লিটন। স্থানীয়রা রাস্তাটি দখলরোধে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবেদনের পর প্রশাসনের নির্দেশে কয়েকদিন দেয়ালের কাজটি বন্ধ ছিল। কিন্তু নিষেধ অমান্য করে সিরাজুল ইসলাম লিটন কজটি করে যাচ্ছে।
স্থানীয়রা জানায়, বাসুদেব মন্দির থেকে পূর্ব দিকে একটি সরকারী রাস্তাটি ব্যবহার করে প্রতিদিন অর্ধ শতাধিক পরিবারের লোকজন যাতায়াত করে থাকে। কিন্তু সিরাজুল ইসলাম লিটন রাস্তার উপর দেয়াল নির্মাণ করায় রাস্তাটি সরু হয়ে গেছে। অপর একটি সূত্র জানায়, সিরাজুল ইসলামের আরএস ৪৯১০দাগের বাড়িটিও সরকারী জায়গা। তিনি সরকারী জায়গায় পাকা ভবন নির্মাণ করেছেন বিনা বাধায়। এখন আবার রাস্তা দখল শুরু করেছেন।
বাঘড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মো. নুরুজ্জামান বলেন, ইউনিয়ন ভূমি অফিস থেকে নিষেধ করার পরও লিটন পুনরায় কাজ শুরু করলে গত শনিবার জনপ্রতিনিধি হিসাবে তাকে নিষেধ করলে সে কাজ বন্ধ রেখেছে। এ ব্যাপারে সিরাজুল ইসলাম লিটনের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল নম্বরে কল করা হলে তিনি তা রিসিভ করনেনি।
বাঘড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রিয়াংকা বিশ^াস বলেন, ভূমি অফিস থেকে আজকেও বাধা দেওয়া হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি। উপজেলা অফিসের সার্ভেয়ার দ্বারা পরিমাপের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে। শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানি সোহেলের ফোন নাম্বারে কল করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।#