ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদীখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা পারভীনসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।
সভায় ভোটার সচেতনতা, ভোট প্রদানের গুরুত্ব ও দায়িত্বশীল অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। উপজেলা প্রশাসন স্থানীয় এনজিও প্রতিনিধিদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সক্রিয় এবং কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন।