প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
সিরাজদীখানে পোস্টার ও ফেস্টুন অপসার
সিরাজদীখান প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মুন্সীগঞ্জের সিরাজদীখানে পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শেখরনগর ইউনিয়ন ও চিত্রকোট ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবীব।
অভিযানের সময় নির্বাচনী প্রচারণা সংক্রান্ত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়। পাশাপাশি উপস্থিত মানুষজনকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালনের বিষয়ে সতর্ক করা হয়।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধের জন্য এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। সবাইকে নির্বাচনী প্রচারণা সুষ্ঠু ও আইনানুগভাবে পরিচালনার জন্য অনুরোধ করা হচ্ছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত