প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্রকল্যাণ সমিতির নয়া কমিটি
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মুন্সীগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন “মুন্সীগঞ্জ-বিক্রমপুর ছাত্রকল্যাণ সমিতি”-এর নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সংগঠনের দায়িত্বরত সভাপতি ইমন হাসান ও সাধারণ সম্পাদক মো. রবিন হোসেনের স্বাক্ষরিত এক পত্রে ২০২৬ সালের জন্য ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে ইতিহাস বিভাগ ২০১৯-২০ সেশনের জাহিদ হাসান সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের মুহাম্মদ হৃদয় আহমেদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। জাহিদ হাসান সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল সংসদের নির্বাচিত পাঠকক্ষ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন— সাংগঠনিক সম্পাদক মোহন সাহা (ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ২০২১-২২ সেশন), দপ্তর সম্পাদক মো. শাকোয়াত হোসেন শিহাব (রসায়ন বিভাগ, ২০২২-২৩ সেশন) এবং প্রচার সম্পাদক সাইম আল হাসনাত (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, ২০২৩-২৪ সেশন)।
জেলার শিক্ষার্থীদের সহযোগিতা ও কল্যাণে যথাযথ দায়িত্ব পালনের প্রত্যয়ের কথা জানিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্তরা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত