মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী শুক্রবার মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালীমাতা মন্দির প্রাঙ্গনে এ প্রতিযোগিতার আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল। সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়কালীমাতা মন্দিরের সভাপতি পবিত্র সংকর চ্যাটার্জী কাজল, কোষাধ্যক্ষ জহর লাল চৌধুরী, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, সাধারণ স¤পাদক জ্ঞানদীপ ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক খোকন পোদ্দার এবং মুন্সীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক সুমন লাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ পৌর কমিটির সভাপতি ভবতোষ চৌধুরী নুপুর। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর কমিটির সাংগঠনিক স¤পাদক পলাশ দাস, পঞ্চসার পূজা কমিটির সভাপতি কালীদাস মন্ডল, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার স¤পাদক অসীম কুমার দাস, মালখানগর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাপ্পী দেসহ বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তপন চক্রবর্তী, মীরা রানী দাস, পলাশ বিশ্বাস, দীপ্তেন সূত্রধর ও সুপ্ত বনিক। ‘ক’ বিভাগে প্রথম হয়েছে সিরাজদিখান উপজেলার ১ম হৃদ দে, ঐন্দ্রিলা দাস, শ্রীপূর্বা মন্ডল, অতসী বিশ্বাস। ‘খ’ বিভাগ থেকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ণতা সূত্রধর, বৈশাখী সূত্রধর, সিরাজদিখান উপজেলার অন্বেষা বাড়ৈ।
আয়োজকরা জানান, শ্রীমদ্ভগবদগীতার শিক্ষা ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার অংশ হিসেবেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে মুন্সীগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করবেন।#