প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬
হাসাইল বানারী ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন
আপন সরদার টঙ্গীবাড়ি প্রতিনিধি
মোহাম্মদ আলী সভাপতি সেকান্দার শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত
টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে মোহাম্মদ আলী বেপারীকে সভাপতি ও মোঃ সেকান্দার শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার হাসাইল ও পাঁচগাও ইউনিয়ন কৃষক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে টঙ্গীবাড়ি উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক কাদের পারভেজ ঢালীর সাক্ষরিত এই কমিটি গঠন করা হয়।
কৃষক দলের নেতৃবৃন্দ জানান, নতুন এই কমিটি কৃষকদের ন্যায্য অধিকার আদায়, কৃষি উন্নয়ন, সার–বীজ ও সেচ সুবিধা নিশ্চিতকরণসহ কৃষকবান্ধব নানা কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে। একই সঙ্গে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, এই নেতৃত্বের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে কৃষক দল আরও সুসংগঠিত হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত