বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে সদর উপজেলার শিলই ইউনিয়নের হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করে শিলই ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।
শিলয় ইউনিয়ন বিএনপির সভাপতি সেকান্দর বাদশা বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।
দোয়া মাহফিল শেষে অসহায় ও দুস্থদের মাঝে প্রায় দুই হাজার কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।