প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
ভোটের মাঠে বিভক্ত বিএনপি জোটের চ্যালেঞ্জ -মুফতী নুরানী
মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানী বলেছেন- বিএনপির ভোট দুই ভাগে ভাগ হবে। বাকি ভোট আমাদের দিকেই যাবে। এতে আমাদের দল বড় জয় পাবে। তিনি ভোটের মাঠে শান্তিপূর্ণ ও স্বচ্ছ প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জোট সমীকরণ ও স্বতন্ত্র প্রার্থীর প্রভাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সব দলের সমান সুযোগ থাকবে। জনগণকে ভোটে অংশ নিতে উৎসাহিত করছি। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ৫ টায় দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে এসব কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বর্তমান প্রজন্ম নতুন কিছু চায়। মেট্রোরেল, আধুনিক শহর, মাওয়াকে পর্যটন কেন্দ্র করা, হরগঙ্গা কলেজকে বিশ্ববিদ্যালয় করা, সর্বাধুনিক মেডিকেল কলেজ করা, সদর হাসপাতালকে আধুনিকায়ন করারও অঙ্গিকার করেন মুফতি নুর হোসাইন নুরানী। মুন্সীগঞ্জ-৩ আসন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক আবু ইউসুফ, জামায়াতের জেলা সেক্রেটারী ও মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ফখরুদ্দিন রাজী, মুন্সীগঞ্জ-২ আসনের এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত