প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জে দেশ টিভির নির্বাচনী অনুষ্ঠান ‘আমাদের ব্যালট’
নাজমুল হাসান শাওনঃ
মুন্সীগঞ্জে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির নির্বাচনী অনুষ্ঠান ‘আমাদের ব্যালট’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকাল ৩টায় মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাও এলাকার ঐতিহাসিক ইদ্রাকপুর দুর্গ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নির্বাচন, ভোটাধিকার, গণতন্ত্র ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা এবং সাধারণ জনগণের সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ টিভির স্টাফ রিপোর্টার রিয়াজ সেজান এবং সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি সুমিত সরকার সুমন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসন (সিরাজদিখান-শ্রীনগর) থেকে দশ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজী, মুন্সীগঞ্জ-২ আসন (টঙ্গীবাড়ী-লৌহজং) থেকে জেলা প্রধান সমন্বয়কারী ও দশ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী মাজেদুল ইসলাম এবং মুন্সীগঞ্জ-৩ আসন (সদর-গজারিয়া) থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান রতন।
বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্রের অবস্থা, ভোটাধিকার সংকট এবং জনগণের প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে দেশের রাজনৈতিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। এ সময় ভোটারদের সচেতন হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত