প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জ কারাগারে আটক থাকা আ'লীগ নেতার মৃত্যু
বিশেষ প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলা কারাগারে হাজতি শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক অসুস্থজনিত কারনে মারা গেছে। সোমবার রাত ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার কবীর বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘ ৪ মাস ধরে সে হাজতবাস ঘাটছিলেন।
মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকাবস্থায় সে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে সোমবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন হাজতি আব্দুল মালেক। এতে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বশীল সূত্র জানায়, সোমবার সকাল হ্রদরোগে আক্রান্ত হওয়া এক হাজতীকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ প্রসঙ্গে জানতে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্লাহ, জেলার সৈয়দ হাসান আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা কেউই কল রিসিভ করেননি। ডেপুটি জেলার হাসান আলী বলেন, গুরুতর অসুস্থ হয়ে পড়লে সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধার পর তিনি মারা গেছে বলে জানতে পেরেছি।
পরিবারের স্বজনদের অভিযোগ, তিনি দীর্ঘ ৪ মাস যাবত কারাগারে রয়েছে। এই সময় অসুস্থ থাকা সত্বেও কারা কর্তৃপক্ষ তাকে চিকিৎসা করতে দেয়নি। সোমবার হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত