প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬
সিরাজদীখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে কুসুমপুর গ্রামবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ।
ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আলী আনসার মোল্লা,ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হোসেন,ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,
উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্যসচিব শাহাদাৎ শিকদার,কুসুমপুর জাগরণী সংসদের সভাপতি কবির হোসেন
সহ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত