মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবন থেকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের জুলাই স্মৃতি সংযোগ করিডোরের কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। আগামী জুলাই মাসের শেষের দিকে পুরো কাজ শেষ হবে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। এরআগে চলতি বছরের ৬ জানুয়ারি সংযোগ করিডোরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সংযোগ করিডোরটি গেত বছরের ৪ আগষ্ট শহীদ রিয়াজুল ফরাজী, শহীদ মো. ফরিদ শেখ,শহীদ মো. সজল, শহীদ ডিপজল সরদারের নামে করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে সংযোগ করিডোরটি মাটির নীচ হতে ৪ টি পিলারের উপর নির্মাণ করা হচ্ছে। এতে শুধুমাত্র ভবনের দ্বিতীয় তলার চলাচলের জন্য করা হচ্ছে। বৃষ্টির জন্য রয়েছে পাঁকা ছাদের ব্যবস্থা। দ্বিতীয় তলার দুই পাশে ৭ টি করে ১৪ টি পিলার বসানো সহ দুই ভবনের সংযোগ ও ছাদের কাজ শেষ করে বর্তমানে দুই পাশে ইটের কাজ চলমান। পরে গ্রিলের কাজ করে প্রস্তুত হবে পুরো সংযোগ করিডোরের কাজ। এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. পারভেজ আলম জানান, দীঘদিনের প্রতীক্ষার ফল এই সংযোগ করিডোর। ৪ আগস্টে যারা প্রাণ দিয়েছেন এটা মূলত: সেই শহীদদের নামে করা হচ্ছে। এতে করে আদালতে আসা লোকজন অতি সহজে দুই ভবনে যাতায়াত করতে পারবে। দ্রæত গতিতে কাজ করা হচ্ছে। আশা করি জুলাই মাসের শেষের দিকে কাজ শেষ করে সংযোগ করিডোরটি উদ্বোধন করা হবে।#