প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নিজেই মোনাজাতে দোয়া করলেন বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন
কাজী দীপু
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে নিজেই মোনাজাত নিয়ে দোয়া প্রার্থনা করলেন মুন্সীগঞ্জ–৩ আসনের বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান রতন। মঙ্গলবার বাদ যোহরের পর মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের গুহেতকান্দি ফকির বাড়িতে এই দোয়া মাহফিলের আয়োজন করে চরকেওয়ার ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ–৩ আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর ফকিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাকিম মিজি ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ফকির। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সেলিম ফকির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সুলতান আহম্মেদ, মোঃ রফিকুল ইসলাম মাসুম, মোহাম্মদ পাভেল ফকির, মোঃ নাঈম ফকির, মোঃ বাচ্চু বেপারী ও মোঃ মোখলেসুর ফকিরসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
মিলাদ মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উপস্থিত নারী-পুরুষের কাছে দোয়া চেয়েছেন এবং মুখে উচ্চারণ করেই কৌশলে বিএনপির কামরুজ্জামান রতনের জন্য ভোট প্রার্থনা করেছেন বক্তারা। পরে মিলাদ মাহফিল শেষে প্রয়াত খালেদা জিয়া এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে দোয়ার দরখাস্ত করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত