লন্ডনে গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার লন্ডনে হোয়াটচ্যাপল জাইমা পাঠাগারে এই আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে শাখা।
ইউকে মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব মো. খসরুজ্জামান খসরু, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফকরুল ইসলাম বাদল, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ চৌধুরী, কমিউনিটি নেতা মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম বেপারী, মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্য আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মির্জা সোহেল, মিলন গাজী, মো. রবিন হাওলাদার, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. হানিফ, যুগ্ম-সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল, কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন বিক্রমপুরী, প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক টিটু দেওয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক সামির, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বাবু সহ অসংখ্য নেত্রীবৃন্দ।
খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাকির হাওলাদার।