প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
আড়ালিয়ায় বিএনপি প্রার্থীর পক্ষে তরুণদের মাঝে ফুটবল বিতরণ.
জুয়েল দেওয়ান,গজারিয়া
মুন্সীগঞ্জ-৩ আসনের (সদর-গজারিয়া) বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষে গজারিয়া যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া আড়ালিয়া গ্রামের তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে স্থানীয় খেলার মাঠে এ ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় তরুণরা খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন।
যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ভাইয়ের পক্ষে তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।তিনি আরও জানান, তরুণরা যেন খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে মাদক থেকে দূরে থাকে এটাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।###
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত