প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গজারিয়ায় ৬টি ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি হাসান আলী.
জুয়েল দেওয়ান, গজারিয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছয়টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী।
গতকাল মঙ্গলবার বিকেলে তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত এসব ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বালুয়াকান্দি ইউনিয়নের বিট অফিসার গজারিয়া থানার এসআই কামরুজ্জামান, এসআই ফরিদউদ্দিনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে ওসি হাসান আলী বলেন, বালুয়াকান্দি ইউনিয়নের ভোটকেন্দ্রগুলো ধারাবাহিকভাবে পরিদর্শন করা হচ্ছে। এ সময় কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, কক্ষ বিন্যাস, ভোটগ্রহণের পরিবেশ, উপকরণ সংরক্ষণ কক্ষ এবং ভোটারদের প্রবেশপথসহ সার্বিক সুবিধা পর্যবেক্ষণ করা হচ্ছে।
পরিদর্শনের উদ্দেশ্য তুলে ধরে তিনি আরও বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা যায় এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কেন্দ্রভিত্তিক সব ধরনের প্রস্তুতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শন শেষে বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, গজারিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক ইউসুফ ইকবাল খোকন, গজারিয়া যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া, বিএনপি নেতা শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত