প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬
সিরাজদীখানে ফসলির জমি কাটার অপরাধে ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ফসলির জমির মাটি কাটার অপরাধে দুইজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
গতকাল বুধবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি।
এসময় জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই লাল মিয়া (৩৫) ও মোশাররফ (২০) অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে পরিবহণ করছিলেন। তাদের ভূমি অপরাধ প্রতিকার আইনে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া, মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি ভেক্যু মেশিন, ১টি মাহেন্দ্র এবং ৫টি ট্রাক অকেজো করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটাকে কোনোভাবেই সহ্য করা হবে না।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত