ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে “ভোটের রিকশা” উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এ ভোটের রিকশা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্ল্যাহ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রহিমা আক্তার। এসময় শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্ল্যাহ বলেন, এই ভোটের রিকশা জনগণকে উৎসাহিত করতে জেলার প্রতিটি উঠানে, প্রতিটি আঙ্গিনায় যাবে। তৃণমূল জনগণের মধ্যে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি করবে। ভোটের রিকশা ভোটারগণকে ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করনে তিনি।
জেলা তথ্য অফিসার রহিমা আক্তার জানান, ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রচার কার্যক্রম উদ্বোধন করা হয়। জেলার ৬৮ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার সকল ওয়ার্ডে প্রচার কার্যক্রম আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।#