প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬
১৩ বছর পর আসছে বালাম এর নতুন অ্যালবাম 'মাওলা'
কাজী দীপু
মুন্সীগঞ্জের আলোকিত সন্তান কাজী বালাম নিজেই তার
অ্যালবামের সবগুলো গানেরই সুর ও সংগীতায়োজন করেছেন। তবে গীতিকারদের নাম আপাতত প্রকাশ করতে চাননি তিনি। প্রায় ১৩ বছর পর একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন বালাম। ‘মাওলা' শিরোনামের এই অ্যালবামে থাকছে মোট ছয়টি গান। শিরোনাম গানসহ অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজনের কাজ ইতিমধ্যেই শেষ করেছেন শিল্পী।
ছয়টি গান, ছয়টি ভিন্ন ধারা। তবে সব গানে মেলোডির প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন বালাম। যেমনটা ছিলো তার প্রথম অ্যালবাম ‘বালাম-এ।
নতুন অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, ‘আবার গান সিরিয়াসলি করছি বলেই এই অ্যালবামের পরিকল্পনা। গত কয়েক বছরে কয়েকটি সিঙ্গেল প্রকাশ করে দেখেছি— একটি করে গান দিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করা খুব কঠিন। একটা অ্যালবামে বিভিন্ন ধাঁচের গান থাকে, যা শিল্পীকে নানা ধরনের শ্রোতার কাছে পৌঁছানোর সুযোগ করে দেয়। শ্রোতারাও একসঙ্গে অনেক রকম গানের বৈচিত্র্য খুঁজে পান। এই অ্যালবামের সবগুলো গানেরই সুর ও সংগীতায়োজন করেছেন বালাম নিজেই। তবে গীতিকারদের নাম আপাতত প্রকাশ করতে চাননি তিনি।
জানা গেছে, আসছে ঈদুল ফিতরে সব গান অডিও আকারে প্রকাশিত হবে, পাশাপাশি একটি গান ভিডিও আকারেও মুক্তি পাবে।
‘মাওলা' হতে যাচ্ছে বালামের পঞ্চম একক অ্যালবাম। এর আগে প্রকাশিত হয়েছে তার চারটি অ্যালবাম— ‘বালামথ (২০০৭), ‘বালাম ২থ (২০০৮), ‘বালাম ৩থ (২০১০) এবং ‘ভুবনথ (২০১৩)। সূত্র-বাংলা ট্রিউবন
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত