মুন্সীগঞ্জ- ৩( সদর-গজারিয়া) আসনের সিপিবি প্রার্থী শেখ মো.কামাল হোসেন শহীদ মিনার, জুলাই স্মৃতিস্তম্ভ ও তিন শহীদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে।
বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) সাড়ে ১১ টার দিকে শহরের সুপার মার্কেট সংলগ্ন এলাকায় জমায়েতের মাধ্যমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে লিচুতলায় জুলাই স্মৃতিস্তম্ভ ও ইসলামপুর কবরস্থান তিন শহীদদের স্মরণে মোনাজাত করা হয়।
এসময় মুন্সীগঞ্জ–৩ ( সদর- গজারিয়া) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রার্থী শেখ মো. শ. ম. কামাল হোসেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড হামিদা খাতুন, সহ-সাধারণ সম্পাদক কমরেড নাজমা আক্তার,
সদর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলী নাসিম, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নাসিরুদ্দিন নাসুসহ নেতৃত্ববৃন্দ।