প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
ধানের শীষ ঐক্যের প্রতীক, ১২ ফেব্রুয়ারী তার বাস্তব প্রতিফলন দেখবে সবাই
কাজী দীপু
মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন বলেছেন, ধানের শীষ হচ্ছে ঐক্যের প্রতীক। ধানের শীষ প্রতীকের প্রতি মানুষের যেই অফুরন্ত ভালোবাসা। আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তার বাস্তব প্রতিফলন দেখতে পাবেন সবাই। শুক্রবার বিকেলে নির্বাচনি মিছিল দিয়ে জেলা শহরে প্রথম শোডাউন শেষে জেলা বিএনপির কার্যালয়ে দৈনিক মুন্সীগঞ্জের সময়'র এ প্রতিবেদকের প্রশ্নের জবাবে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন উপরোক্ত কথা বলেন।
কামরুজ্জামান রতন বলেন, আজকে শহরে ধানের শীষ প্রতীকের পক্ষে জনতার যেই মিলনমেলা ও জনস্রোত, তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের তারুণ্য নির্ভর নেতৃত্বের প্রতিফলন।
অপর এক প্রশ্নের জবাবে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন চাই। নির্বাচন কমিশনের নেতৃত্বে জেলা রিটার্নিং কর্মকর্তা জনগনের দাবী বাস্তবায়নে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের সকল পদক্ষেপ গ্রহণ করবেন এমনটা বিএনপির প্রার্থী হিসেবে আমিও চাই। শান্তির প্রতীক হিসেবে মুন্সীগঞ্জকে বিনির্মান করাই আমাদের লক্ষ্য। তাই নির্বাচনের দিন রায় যার পক্ষেই যাবে, আমি মাথা পেতে নিবো।
এর আগে নির্বাচনি মিছিল শেষে শহরের থানারপুল এলাকাস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য " অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১" এর পাদদেশে সংক্ষিপ্ত নির্বাচনি সভায় বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন। বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য বিএনপি নেতাকর্মীদের আহবান জানিয়েছেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আহম্মেদ, চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মিজি, সুইডেন বিএনপির সভাপতি লিটন মিজিসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত